spot_img
spot_img

‘মোদিকে’ গরুর পিঠে বসিয়ে বিক্ষোভ

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভারতের পশ্চিমবঙ্গের বিজয়গড়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল গরুর বসিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় নাগরিকরা।

শনিবার (১০ জুলাই) থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন। অন্যদিকে ট্রাকে খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের পরিবহন খরচ দাম। পাশাপাশি জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বেড়ে গেছে সিলিন্ডার গ্যাসের দামও। যার সাধারণ নাগরিকদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিয়েছে, যা মেনে নিতে পারছেন না কেউই।

এসব ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এতে পশ্চিমবঙ্গের জনতা যেন আরও তেতে উঠেছে। শুরু করেছেন অভিনব পন্থায় প্রতিবাদ-বিক্ষোভ। আমডাঙ্গায় ঠেলাগাড়িতে মোটরসাইকেল নিয়ে মিছিল, নদীয়ায় গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ, দক্ষিণ কলকাতায় গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ, ক্যানিংয়ে গ্যাসের খালি সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল এমনকি বিজয়গড়ে গরুর পিঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল বসিয়ে মিছিল করতে দেখা গেছে। এসব বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতার কুশপুতুল দাহ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দামি কমানোর দাবি জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম কমলে ভারতেও কমবে। বরং তিনি জ্বালানি তেলে রাজ্য সরকারের আরোপিত কর কমানোর দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ