spot_img

করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে: পলক

সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, এজন্যে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

শনিবার (১০ জুলাই) রাতে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এ সংক্রান্ত নাটোর জেলা কমিটির জরুরী ভার্চুয়াল সভায় অনলাইনে সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

পলক বলেন, সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। এ মহামারী যুদ্ধকালীন অবস্থার সৃষ্টি করেছে। মানুষকে বাঁচাতে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে হবে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে হবে। এজন্যে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক মর্যাদাবান ব্যক্তিদের সমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন।

পলক আরও বলেন, সরকার জীবন ও জীবিকার প্রয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন্ কুরবানীর ঈদের পশুর হাট অনলাইনে সম্পন্ন করা হলে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ