spot_img
spot_img

নারায়ণগঞ্জে ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন হয়ে পরা ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, তেল ও লবণ।

মোস্তাইন বিল্লাহ বলেন, আজকের খাদ্য সামগ্রীগুলো আপানাদের জন্যে প্রধানমন্ত্রীর উপহার। এটা আমরা দিচ্ছি না কিংবা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের দেওয়া হচ্ছে। আপনারা এই লকডাউনের মাঝে গাড়ি চালাতে পারছেন না, আপনাদের জীবনযাপনে কষ্ট হচ্ছে। সেই কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী আপনাদের জন্যে এই উপহার পাঠিয়েছেন।

মোস্তাইন বিল্লাহ আরও বলেন, আপনারা লকডাউনে গাড়ি না চালিয়ে আমাদের যেভাবে সহযোগিতা করছেন, ঠিক সেইভাবে সামনের তিন-চারদিন আমাদের সহযোগিতা করবেন। সরকারি যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো প্রতিপালনে আপনারা আমাদের সহযোগিতা করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নেজারত ও ডেপুটি কালেক্টর সাইদুজ্জামান হিমু, সহকারি কমিশনার আব্দুল মতিন খান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ