spot_img
spot_img

ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলভক্তের ছুরিকাঘাত

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে আর্জেন্টিনা। তবে খেলা শুরুর আগেই উত্তেজনার আঁচ লেগেছিল বাংলাদেশে। এরইমধ্যে কক্সবাজারের টেকনাফে ব্রাজিলভক্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক। আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।

রবিবার (১১ জুলাই) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের শিকার ইকবাল জানান, ভোরে রিদুয়ানের সঙ্গে এলাকার একটি দোকানে বসে খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করেন। এসময় তাকে শান্ত্বনা দিতে গেলে তিনি আবার গালি-গালাজ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুয়ান।

এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ