spot_img

১৪ জুলাইয়ের পরও থাকবে চলমান বিধিনিষেধ

করোনাভাইরাস সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে। তবে ঈদুল আযহা ও দেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে বিধিনিধের কঠোরতা কিছুটা কমবে।

রবিবার (১১ জুলাই) এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, তবে এ বিষয়ে আগামীকাল সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনার সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে গত ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয় দেশব্যাপী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ