জাপানের রাজধানী টোকিও‘র নিকটস্থ একটি শহরে বসবাস করা বিদেশিদের করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে একটি মসজিদ।
দেশটির কানাগাওয়া জেলার এবিনা শহরের কর্মকর্তারা জানায়, তারা মসজিদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয় যে, আগামী ৩১ জুলাই থেকে প্রতি শনিবার মসজিদটি টিকা কেন্দ্র হিসেবে খোলা থাকবে। স্থানীয় চিকিৎসা কর্মীরা টিকা দেওয়ার জন্য সেখানে উপস্থিত থাকবেন।
কর্মকর্তারা আরও জানান, তারা এবিনা শহরের অধিবাসীদের অগ্রাধিকার দেবেন। তবে যতক্ষণ তারা টিকার সরবরাহ পাবেন, ততক্ষণ আশপাশের এলাকার অধিবাসীদেরও টিকা প্রদান করবেন।
শহর কর্তৃপক্ষ জানায়, তাদের লক্ষ্য ভাষার বাধা কাটিয়ে ওঠার মাধ্যমে সমাজে টিকা নেওয়া লোকের সংখ্যা বাড়ানো।












