spot_img

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩০৭ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ।

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে রেকর্ড সংখ্যক ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল সর্বাধিক ৩০৭ জন রোগী।

এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা যায় ৮ জন রোগী। গত রবিবার ভর্তি ছিলো ২৯৮ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে বরিশাল জেলা ও মহানগরের ১২ জন, ঝালকাঠীর ৪ জন, বরগুনার ১ জন, পিরোজপুরের ১ জন এবং মাদারীপুরের রোগী রয়েছে ১ জন। তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ