spot_img

রাজধানীতে ১১ দিনে ৩৫৫ জনের ডেঙ্গু শনাক্ত; আলাদা ডেঙ্গু ইউনিট খোলার সম্ভাবনা

অনিয়ন্ত্রিত করোনা পরিস্থিতির মধ্যেই চোখ রাঙ্গাতে শুরু করেছে ডেঙ্গু। জুলাইয়ের প্রথম ১১ দিনে শুধু ঢাকায় ৩৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত আড়াইশ’ রোগী। আর চলতি বছরের ১১ই জুলাই পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫শ’র বেশি রোগী। তবে এবছর এখনও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৫ জন। আর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রয়েছে ২০ রোগী। আশেপাশের অন্য হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তির হার উর্ধ্বমুখী। রোগির চাপ বাড়ায় ডেঙ্গু ইউনিট খোলার কথাও ভাবছে কোন কোন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা প্লাটিলেট কাউন্টকে ইন্ডিকেটর হিসেবে দেখি। আমাদের প্লাটিলেট কাউন্টিং মেশিন আছে। ওটি দিয়ে আমরা প্রতিনিয়ত সুপারভাইস করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ