spot_img
spot_img

এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা: গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বলে অভিহিত করেছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস।

তিনি বলেন, এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, যিনি অনেক কিছুই করেছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তুরস্কের প্রেসিডেন্টের এমন প্রশংসা করেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতকারে তুরস্কের সঙ্গে গ্রিসের চলমান বিরোধ দূর করতে দুই দেশের মধ্যে চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিকোস ডেন্ডিয়াস।

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে থাকা মতবিরোধ দূর করতে এখনও অনেক পথ বাকি। দুই দেশের মধ্যে চুক্তি হওয়া জরুরি।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে গ্রিস কর্তৃক তুরস্কের আকাশসীমা লঙ্ঘন, সমুদ্র থেকে তেল ও গ্যাস তোলা এবং সাইপ্রাসসহ নানা বিষয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা চলছে। মতবিরোধের এসব বিষয়ে খুবই দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছেন এরদোগান।

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী সেদিকে ইঙ্গিত করে বলেন, আমরা মানি আর না মানি, তিনি দীর্ঘদিন দেশটির ক্ষমতায় রয়েছেন এবং বিশ্বের দরবারে দেশটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ