spot_img

করোনা: দেশে একদিনে মৃত্যু ২২০, সর্বোচ্চ শনাক্ত ১৩ হাজার ৭৬৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। যা বাংলাদেশে করোনা শনাক্তে সর্বোচ্চ হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ২২০ জন।

সোমবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ জন ৫২১ জন।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৩৯। এছাড়াও মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ