spot_img

রামেকের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছিল রামেক হাসপাতালের করোনা ইউনিটে। ফলে একদিনের ব্যবধানে আবার মৃত্যু বাড়ল। মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন, সিরাজগঞ্জের একজন ও বগুড়ার একজন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও বগুড়ার একজন মারা গেছেন। উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন, পাবনার তিনজন ও সিরাজগঞ্জের একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ