আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা মহামারি থেকে মানুষকে সচেতন ও রক্ষা করতে মসজিদের ইমামদের দায়িত্ব অপরিসীম।
বুধবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৫৫৮টি মসজিদের ইমামদের সাথে এই মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি করোনা মহামারি থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তা‘আলার কাছে দু‘আ প্রার্থনা করেন।
সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।











