কঠোর লকডাউন শিথিল করায় টানা ১৪ দিন পর সড়ক-মহাসড়গুলোতে চলতে শুরু করেছে গণপরিবহন।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে বাস চলতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে।
জাতীয় পরামর্শক কমিটির পাশাপাশি বিশেষজ্ঞরা বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ দিলেও ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ‘ঈদ উদযাপন ও দরিদ্র মানুষের রোজগারের স্বার্থে’ তা শিথিল করা হয়েছে।
তবে ২৩ জুলাই ভোর থেকে ফের ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হবে। তাতে জরুরি সেবা বাদে শিল্পকারখানাসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহণ চলবে। স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা থাকবে শপিংমল ও মার্কেট।











