কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথমদিনেই দৌলতদিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই মুহূর্তে ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন। এসব যানবাহনের মধ্যে পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যান রয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ ফেরি চালু রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে পদ্মার ভাঙনে দৌলতদিয়া লঞ্চঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার লঞ্চ চলাচল বিঘ্ন হচ্ছে। এই মূহুর্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। দ্রুত সময়ের মধ্যে ফেরি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।










