spot_img
spot_img

তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ

বরিশালে স্থানীয় বাসিন্দা ইসহাক হাওলাদারের নেতৃত্বে ১২-১৩ জন মিলে রেঞ্জ ও পাইপ দিয়ে পিটিয়ে তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা ইমরান খানের হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে ইমরানের দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করারও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বরিশালের মুলাদী উপজেলার প্যাদারহাট বন্দরের সিকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ইমরান খান কাজিচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের সিরাজ খানের পুত্র। তিনি ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।

পূর্বশত্রুতার জের ধরে চরকমিশনার গ্রামের ইউনুছ খানের শ্যালকের (ইসহাক হাওলাদার) নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইমরানের পরিবার। তবে অভিযুক্ত ইসহাক হাওলাদার জানান, ইমরানের ওপর হামলার বিষয়ে আমার কিছুই জানা নাই। আমার বোনের কাছে হামলার বিষয়টি শুনেছি।

ইমরানের পিতা সিরাজ বলেন, জমির সীমানা পিলার নির্ধারণকে কেন্দ্র করে গত সোমবার একই বাড়ির চান খানের পুত্র ইউনুছ খানের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুছ খান লাঠি নিয়ে তেড়ে তার পুত্র ইমরান খানকে মারতে আসেন। ওই সময় ইউনুছ খান পড়ে গিয়ে আহত হন বলে দাবি করেন সিরাজ খান।

এ ঘটনায় আজ বুধবার ইমরানের পিতা সিরাজ খান বাদী হয়ে ইসহাক হাওলাদার, মিজানুর রহমান, নজরুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে ১৪ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ