spot_img
spot_img

করোনায় প্রাণ গেল রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপারের

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. মনোয়ার হাসানাত খান জানান, ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডা. মনোয়ার হাসানাত আরও জানান, আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেণ্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা চিকিৎসকদের। এছাড়া তার অ্যাজমার সমস্যা ছিল এবং তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ