spot_img

মাওলানা মাহমুদুল হাসান গুনবী গ্রেপ্তার

মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে গ্রাপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা মাহমুদুল হাসান গুনবী নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ বলেও জানায় র‍্যাব।

বার্তায় আরও বলা হয়, আজ বিকেল চারটায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ