spot_img

বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্ডার

বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন আলেক্সান্ডার ভি মান্টিটস্কি।

শুক্রবার (১৬ জুলাই) ঢাকার রাশিয়া দূতাবাস জানায়, আলেক্সান্ডার ভি মান্টিটস্কি ১৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুল হকের নিকট পরিচয়পত্র পেশ করেছেন।

১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। তিনি আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভারত, নেপাল ও পাকিস্তানের রাশিয়া মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ঢাকায় তিন বছর দায়িত্ব পালন শেষে বিদায় নেন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটভ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ