spot_img

করোনা: দেশে একদিনে মৃত্যু ১৮৭, শনাক্ত ১২১৪৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৪৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ১৪৮ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন।

শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৫টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ