spot_img

বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিচ্ছে চীন

চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান বলেছেন, মহামারি মোকাবেলায় বাংলাদেশি ভাই ও বোনদের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিতে যাচ্ছে চীন।

শুক্রবার (১৬ জুলাই) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য দেন হুয়ালং ইয়ান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের দারিদ্র বিমোচন পরিকল্পনায় সমর্থন ও সাহায্য দেওয়ার জন্য চীন প্রস্তুত রয়েছে। ‘চায়না-সাউথ এশিয়ান কান্ট্রিস পোভার্টি এলেভিয়েশন এন্ড কো-অপারেটিভ ডেভেলপমেন্ট সেন্টার’-এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে দুই দফায় মে ও জুন মাসে বাংলাদেশকে ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে চীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ