চলতি সপ্তাহে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকা।
শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানান, আগামী সোমবার টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে।
জানা গেছে, বিশ্বের দেশগুলোর সঙ্গে করোনার টিকা ভাগাভাগি করে নেওয়ার আন্তর্জাতিক কার্যক্রম কোভ্যাক্স-এর মাধ্যমে কিংবা পৃথিবীর অন্যান্য দেশকে সরাসরি টিকা পাঠানোর যে প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, তারই অংশ হিসেবে মডার্নার এসব টিকা পাঠানো হচ্ছে।
হোয়াইট হাউস জানায়, (ইউক্রেন ও বাংলাদেশ) উভয় দেশের বৈজ্ঞানিক দল এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিরাপদে ও কার্যকর উপায়ে দ্রুত টিকার চালান পাওয়া নিশ্চিত করতে একসঙ্গে কাজ করেছে।
সূত্র : রয়টার্স











