spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর ৭, নাটোর ৩, নওগাঁ ৩ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪২৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ