spot_img
spot_img

নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানাল ইরান

আফগানিস্তানে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তানের ভূমি ত্যাগ করুন।”

মোল্লা আব্দুল গণী বেরাদর

আফগানিস্তান তার প্রয়োজনীয় বহু পণ্য ইরান থেকে আমদানি করে এবং ইরানি নাগরিকরা সাধারণত ব্যবসার কাজে আফগানিস্তান সফরে যান বা দেশটিতে অবস্থান করেন।

ইরানের কাস্টমস বিভাগ এরইমধ্যে সীমান্তের স্থলবন্দরগুলোতে ইরানি যানবাহন চলাচলের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে; যদিও আফগান ট্রাক ও লরিগুলোতে করে এখনো ইরানি পণ্য আফগানিস্তানে রপ্তানি অব্যাহত রয়েছে।

“ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তানের ভূমি ত্যাগ করুন।”

কাবুলস্থ ইরান দূতাবাস একই সঙ্গে ইরানি নাগরিকদেরকে পরবর্তী দিকনির্দেশনা না দেয়া পর্যন্ত অপ্রয়োজনীয় সফরে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শুধুমাত্র সংক্ষিপ্ত সময়ের জন্য কাবুল সফর করা যাবে।

তালেবান হামলার জের ধরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের প্রধান বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করে দিতে বাধ্য হওয়ার কয়েক ঘণ্টা পর কাবুলস্থ ইরান দূতাবাস ইরানি নাগরিকদের সতর্ক করে দিয়ে বিবৃতি দিল।

এছাড়া, পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে তালেবান ও আফগান সৈন্যদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায়ও ইরান দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানের অন্যান্য শহরের চেয়ে হেরাত শহরে ব্যবসার কাজে সবচেয়ে বেশি ইরানি নাগরিক অবস্থান করছেন।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ