spot_img
spot_img

আফগানিস্তানে তুমুল যুদ্ধ; লস্কর গাহে শক্ত অবস্থান নিয়েছে তালেবান

আফগানিস্তানে মার্কিনমন্থী সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে দেশটির তিন গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে দুইপক্ষের মধ্যে তীব্র লড়াই। রণাঙ্গণে পরিণত হয়েছে রাজপথগুলো।

বিভিন্ন স্থানে শক্ত অবস্থান গড়ে তুলেছে তালেবান যোদ্ধারা। অপরদিকে তাদের ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মার্কিনমন্থী আফগান বাহিনী।

শহরটিতে সোমবার গভীর রাত পর্যন্ত চলে মার্কিন বিমান হামলা। এরপরও পিছু হটেনি যোদ্ধারা। এছাড়া সোমবার একটি টিভি স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা।

লস্কর গাহের দখল নিতে পারলে প্রথমবারের মতো কোনও প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ পাবে গোষ্ঠীটি। দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাতেও চলছে তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। নতুন করে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা। আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। আশ্রয় নিচ্ছে প্রত্যন্ত এলাকায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ