spot_img
spot_img

থানা হাজতে ফাঁস লাগিয়ে আসামির আত্মহত্যা

উত্তরা পূর্ব থানা হাজতে গতকাল সোমবার রাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

তারপর উত্তরা পূর্ব থানা পুলিশ আজ মঙ্গলবার ভোরে নিহত মনিরের (৪৩) লাশ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

নিহত মনির বগুড়া জেলার কাহালু থানার পাল্লা পাড়া গ্রামের সলেমান পারমানিকের ছেলে।

পূর্ব থানার এসআই শাহিন আনসারী বলেন, নিহত মনির র‌্যাব কর্তৃক মাদক মামলার আসামি। এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা বলেন, নিহত মনিরকে মৃত অবস্থায় আমাদের আসপাতালে নিয়ে আসেন, তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে বলে জানান তিনি। তবে কেন মনির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কিছু জানাতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ