spot_img

ময়মনসিংহ মেডিক্যালে এক দিনে রেকর্ড ৩০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়। ১৪ জনের মৃত্যু হয় উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ৮ নারী ও ২২ জন পুরুষ।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি ২৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ