spot_img
spot_img

ছেড়ে দেওয়া হয়েছে চয়নিকা চৌধুরীকে

মিন্টু রোড ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টার পর তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয় চয়নিকা চৌধুরীকে।

এদিন রাতেই গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, রিমান্ডে থাকা পরীমণিসহ বেশ কয়েকজনের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতেই পরিচালক চয়নিকা চৌধুরীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি।

জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে। তবে কাজের প্রয়োজনে যে কোন সময় তাকে ডাকা হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ