spot_img
spot_img

কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকশ বন্দিকে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজাজান প্রদেশের একটি কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সব বন্দীকে মুক্তি দিয়েছে তালেবান।

আজ শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী শেবারগান দখলের পর ওই কারাগারের বন্দিদের মুক্তি দেয় তালেবান।

প্রদেশটির রাজধানী শেবারগানের ওই কারাগার থেকে শত শত কয়েদি চলে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে এমনটি দেখা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের দু’টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।

এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ