spot_img

লাল-সাদা গোলাপ দিয়ে তালেবানদের বরণ করছেন সাধারণ আফগানরা

দীর্ঘ ২০ বছরের লড়াই শেষে কাবুল জয়ের মধ্য দিয়ে পুরো আফগানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ২০ বছর পর বদলে গেছে তালেবানের কৌশল ও কর্মপন্থা। অন্যদিকে বদলে গেছে সে দেশের নাগরিকদের মন-মানসিকতাও। সাধারণ আফগানরা বরণ করে নিতে দেখা যাচ্ছে তালেবানদের।

তালেবানের হাতে তারা তুলে দিচ্ছেন লাল, সাদা গোলাপ। আফগানিস্তান জয় করার পর তালেবান বাহিনী যেমন শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিচ্ছে, একইভাবে শান্তির বার্তা দিয়ে তালেবানের সাথে সম্পর্ক গড়তে চাইছেন সাধারণ আফগানরাও।

ডেইলি মেইলসহ কয়েকটি পত্রিকায় এ খবর বলা হয়েছে, সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি হাতে অস্ত্র ধরে থাকা তালিবানের হাতে তুলে দিচ্ছে লাল এবং সাদা ফুল। আফগান সংস্কৃতিতে লাল ফুল বন্ধুত্বের প্রতীক এবং সাদা ক্ষমার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ