spot_img

পাকিস্তান তার প্রভু আমেরিকার সন্তুষ্টি অর্জনে সফল হবে না: মাওলানা আব্দুস সালাম

পাকিস্তান তার প্রভু আমেরিকার সন্তুষ্টি অর্জনে সফল হবে না বলে মন্তব্য করেছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত এবং গুয়ানতানামোর সাবেক বন্দি মাওলানা আব্দুস সালাম যাইফ।

পাকিস্তান ও আফগানস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে তিনি বলেন, তথাকথিত আমেরিকার প্রকল্প থেকে পাকিস্তান যে সুবিধা পাওয়ার আশা করছে, তার তুলনায় সম্ভাব্য ক্ষতি বহু গুণ বেশি হবে। শেষ পর্যন্ত পাকিস্তান এমনকি তাদের প্রভুকেও সন্তুষ্ট করতে সক্ষম হবে না।

হুরিয়াত রেডিওর এক প্রতি এ তথ্য জানানো হয়।

তিন বলেন, পাকিস্তানকে ভালোভাবে বুঝতে হবে যে, আফগান জনগণ যেমন আচরণ পায়, তেমনই প্রতিক্রিয়া জানায়।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে এর ক্ষতি শেষ পর্যন্ত পাকিস্তানের দিকেই ফিরে আসবে।

মাওলানা যাইফ বলেন, লড়াই চালিয়ে গেলে পাকিস্তানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আগুনের শিখা ধীরে ধীরে তাদের আরাম ও নিরাপত্তার দরজায় পৌঁছে যাবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ