আমেরিকার ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা যেভাবে কিংবা যে নীতির ভিত্তি ইউক্রেনকে সহযোগিতা করছে, ইরানকে সহযোগিতার ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করছেন পুতিন।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমার ধারণা প্রেসিডেন্ট পুতিন ইরানে ক্ষমতাসীনদের কিঞ্চিৎ সহযোগিতা করছেন; হ্যাঁ, আমার তা-ই মনে হয়।”
তিনি বলেন, “সম্ভবত তিনি মনে করেন, যেহেতু আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি, তাই তিনিও ইরানকে সহযোগিতা করতে পারেন, তাই না? মানে ‘যেহেতু তারা করেছে, তাই আমরাও করব’ নীতি। হ্যাঁ, আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি।”
সূত্র: আনাদোলু এজেন্সি










