spot_img

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় রাশিয়া ও ইরান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজ নিজ দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

বুধবার (১৮ আগস্ট) এক টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট এ প্রস্তুতি ঘোষণা করেন।

তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় ইরান প্রেসিডেন্ট দাবি করেন, আফগানিস্তানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ইরান সব সময় অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের সকল পক্ষ দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগকে কাজে লাগিয়ে তাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে বলে তেহরান আশা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ