spot_img

বাংলাদেশ মাথাপিছু আয়ের দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্ব খাদ্য সংস্থার কাছে বাংলাদেশ একটা কেস স্টাডি। আফ্রিকার দেশগুলোর সামনে বাংলাদেশকে উপস্থাপন করা হয়। বাংলাদেশ এখন মাথাপিছু আয়ের দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে। ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় ২০০ ডলার বেশি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এখন পাকিস্তানিরা আমাদের দিকে তাকিয়ে হা-হুতাশ করে। আমরা কালো এবং খাটো বলে এই পাকিস্তানিরা আমাদের অবজ্ঞা করতো। এমনকি তৎকালীন পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পর আনন্দ-উল্লাসও হয়েছিল। আর সেই পাকিস্তানিরা আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে হা-হুতাশ করে। ইমরান খান নিজে স্বীকার করেছেন, আজকে সবকিছুতে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে গেছে। এটি হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ রাষ্ট্র রচনার সার্থকতা। এটি হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় শেখ হাসিনার সার্থকতা।

তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটা ড্যাবের ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পারেন। কারণ, ইদানীং তিনি যেসব বক্তব্য দিচ্ছেন, তাতে আমার মনে হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষা করানো খুব প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ