তালেবান তাদের প্রতিশ্রুত কথা রাখেনি বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর।
তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান। দোহা বৈঠকে যে কথা তারা দিয়েছিল, তা রাখেনি। পরিস্থিতি ভয়ানক।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভারতের নরেন্দ্র মোদির সরকারের ডাকা সর্বদল বৈঠকে এসব কথা বলেন তিনি।
জয়শংকর বলেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ভারতীয়দের ফেরাতে যেকোনও সাহায্য করবে নয়াদিল্লি।











