spot_img
spot_img

কাবুল বিমানবন্দরে আবারও রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি।

সোমবার (৩০ আগস্ট) সকালে কাবুল বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলো ধ্বংস করতে পেরেছে।

স্থানীয় সংবাদ সংস্থাগুলোর জানিয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ