spot_img
spot_img

শুক্রবার জুম’আর নামাজ শেষে মন্ত্রীসভা ঘোষণা করবে তালেবান

আমেরিকা ও তার মিত্র বাহিনীর সাথে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করার পর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবান। সংগঠনটি পুরো আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির প্রতিটি প্রদেশে গভর্নর, জেলা ও প্রদেশ জেলা গভর্নর এবং পুলিশ চীফ নিয়োগ করেছে। এরই অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুম’আর নামাজ শেষে মন্ত্রীসভা ঘোষণা করবে তালেবান।

সংগঠনটির শীর্ষ নেতাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, মন্ত্রিসভায় কোনো নারীর স্থান পাবেন না বলে তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মুহাম্মাদ আব্বাস স্তানাকজাই বিবিসিকে জানিয়েছেন।

মানবাধিকার রক্ষা ও ইসলামি শরিয়া অনুযায়ী নারীদের স্বাধীনতা নিশ্চিত করেই তালেবান একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে সব সরকারি কর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ