spot_img

আফগান থেকে সরকারি বাহিনীর নিয়ে যাওয়া মার্কিন সমরাস্ত্র তালেবানকে ফেরত দিল ইরান

তালেবানের কাবুল জয়ের সময় আমেরিকার তৈরি যেসকল সমরাস্ত্র সাবেক আশরাফ গনি সরকারের সেনা সদস্যরা ইরানে নিয়ে যায়, সেই সমরাস্ত্রগুলোর বেশিরভাগ এবার তালেবানকে ফেরত দিয়েছে তেহরান। এর মধ্যে সাঁজোয়া যানসহ অন্যন্য সরঞ্জাম রয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক আমওয়াজ মিডিয়া নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, আমেরিকার তৈরি যানগুলো মার্কিন মদদপুষ্ট সাবেক আশরাফ গনি সরকারের সেনাবাহিনী সীমান্ত পাড়ি দিয়ে ইরানে নিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, প্রায় সবকিছু একসঙ্গে ফেরত পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ