তালেবানের শীর্ষ নেতা শের মুহাম্মাদ আব্বাস স্তানাকজাইয়ের সঙ্গে কাতারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাইয়েদ আহসান রাজা শাহের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্টিত হয়।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সুহাইল শাহিন আরও বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়া পাকিস্তানি রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ আয়োজন করেছেন বলে জানা গেছে।











