spot_img
spot_img

বিআরটিএ ও পাসপোর্ট অফিস থেকে ৫১ দালালকে আটক করল র‍্যাব

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫১ জন দালালকে আটক করেছে র‍্যাব।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বলেন, বিআরটিএ অফিস থেকে ৩৬ জন এবং পাসপোর্ট অফিস থেকে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও র‍্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় এবং র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ