spot_img
spot_img

হাওড়ে ভ্রমণে যাওয়া নববধূর ধর্ষক সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

হাওড়ে নৌকা ভ্রমণে যাওয়া নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনিকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সদ্যবিবাহিত স্বামী-স্ত্রীসহ ৩ জন লাখাই উপজেলার টিক্কাপুর হাওড়ে নৌকায় করে বেড়াতে যান। এ সময় স্বামীসহ দুজনকে বেঁধে নববিবাহিতা ওই নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।

মামলার আগের রাতেই র্যাব ও পুলিশ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্ট মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনি (২২), একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) এবং রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে (১৯) গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ