spot_img

তালেবান সরকারের প্রেসিডেন্ট হচ্ছেন মোল্লা হাসান; ডেপুটি মোল্লা বারাদার ও মাওলানা হানাফী

দীর্ঘ ২০ বছর শেষে আবারও আফগানিস্তানের শাসন ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। প্রাদেশিক গভর্নর ছাড়াও সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ করেছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করবে তারা। নতুন এ সরকারের প্রেসিডেন্ট হিসেবে তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও রাহবারি শুরার প্রধান মোল্লা হাসান আখুন্দকে মনোনীত করেছেন সংগঠনটির প্রধান বা আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

সোমবার (৬ সেপ্টেম্বর) তালেবানের শীর্ষ কয়েক নেতার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা যায়, তালেবান প্রধান বা আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার মনোনীত তালেবান সরকারের প্রেসিডেন্ট মোল্লা হাসান আখুন্দ সংগঠনটির ক্ষমতাশালী সিদ্ধান্ত দানকারী কাঠামো রাহবারি শুরার দীর্ঘ ২০ বছর ধরে প্রধান হিসেবে দায়িত্বরত পালন করছেন। তিনি সামরিক তৎপরতার বদলে ধর্মীয় নেতা হিসেবেই অধিক পরিচিত। এছাড়াও তালেবানের প্রথম সরকারের আমলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালকে তালেবানের এক নেতা বলেন, আমিরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দকে রইস-ই-জমহুর বা রইস-ই-ওজারা অথবা আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করেন। মোল্লা আব্দুল গনি বেরাদার ও মোল্লা আবদুস সালাম হানাফী তার সহকারী হিসেবে কাজ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ