spot_img
spot_img

মুফতীয়ে আযমের ইন্তেকালে কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টি ও ছাত্রসমাজের শোক প্রকাশ

ইনসাফ | মাহবুবুল মান্নান


উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ প্রমুখ।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তরা এ শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী রহ. ছিলেন, উপমহাদেশের একজন বিদগ্ধ ফিকাহ বিশারদ, প্রাজ্ঞ আলেমেদ্বীন ও বর্ষিয়ান মুহাদ্দিস। তিনি ইলমে নবভীর দরস-তাদরীসে পুরোটা জীবন অতিবাহিত করেছেন।শিক্ষকতা জীবনের শুরুতে তিনি পাকিস্তানের জামিয়া করাচি বিন্নুরী টাউনে দ্বীনি শিক্ষার খেদমত আঞ্জাম দেন। পরবর্তীতে সুদীর্ঘকাল যাবৎ উম্মুল মাদারিসখ্যাত জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস, প্রধান মুফতী হিসেবে গুরু দায়িত্ব পালন করেছেন একনিষ্ঠতা ও দক্ষতার সাথে। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর থেকে তিনি জামিয়া আহলিয়া হাটহাজারীর পরিচালনা প্যানেলের প্রধান পদে অভিষিক্ত ছিলেন। নিভৃতচারী এ বুযুর্গ মনীষী বহু গুরুত্বপূর্ণ কিতাবও রচনা করেছেন। অসংখ্য আলেম-ওলামার উস্তায, বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন প্রখ্যাত ফিকাহ বিশারদ, ইলমী অঙ্গনের সুযোগ্য অভিভাবককে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ