spot_img
spot_img

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আ ন ম শামসুল ইসলাম এবং বাবুর্চি ইমাম হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মাওলানা আ ন ম শামসুল ইসলাম এবং ইমাম হোসেনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

এদিকে ৭ সেপ্টেম্বর এ মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ ৯ নেতার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন-জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আব্দুল কালাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ