spot_img
spot_img

বাইডেনকে বক্সিংয়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন ট্রাম্প

উদ্ভট মন্তব্য করে সবসময় হাস্যরসের পাত্র হওয়া আমেরিকার সাবেক প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনকে বক্সিংয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, বক্সিং লড়াইয়ে বাইডেনকে আমি হারিয়ে দিতে পারব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এমন মন্তব্য করেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যায়।

ট্রাম্প বলেন, বাইডেনের সাথে আমি খুব সহজেই জিতে যাব। ইভান্ডার হলিফিল্ড বনাম ভিটর বেলফোর্টের মধ্যকার বক্সিং লড়াইয়ের প্রচারণায় তিনি এসব কথা বলেছেন।

আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, বক্সিং লড়াই হলে বাইডেন খুব দ্রুতই আমার কাছে ধরাশায়ী হবেন। বক্সিং লড়াইয়ের ওই প্রচারণা অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

ট্রাম্পের নতুন এই মন্তব্য ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ