spot_img

এক চালানে ঢাকায় পৌছালো চীনের ৫৪ লাখ সিনোফার্ম টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা এসে পৌঁছায়।

এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে ছিলেন।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেছেন। এই চালানে টিকা এসেছে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ