spot_img
spot_img

ময়মনসিংহে আ.লীগের সভাপতির ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আইন উদ্দিনের (৭৫) ওপর হামলার অভিযোগ ওঠেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ওই আওয়ামী লীগ নেতা বাদি হয়ে ভালুকা মডেল থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

জানা যায়, গতকাল বিকালে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইন উদ্দিনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হন। এ সময় তার ছেলে ফজলুল হকের (৫০) হাত ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, আইন উদ্দিনের মাথায় দুই পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফজলুল হকের বাম হাতের কবজির নিচের দুটি হাঁড় ভেঙেছে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনার মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ