spot_img
spot_img

নির্বাচনে সত্যকে ঢাকতে সরকারের এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সত্যকে ঢাকতে সরকার এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই সরকার দিনের ভোট রাতে করে, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না। সাংবাদিকরা যাতে সঠিক তথ্য প্রচার করতে না পারে সেজন্য এই লাখো অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এসব অ্যাক্টিভিস্টের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের জন্য।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক শোকসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে আজ মিথ্যা কথা বলা হচ্ছে। দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে। আজ প্রশ্ন তোলা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা! যে ব্যক্তি দেশের স্বাধীনতার ঘোষণা দিলেন তাঁর বিরুদ্ধেই কুৎসা রটানো হচ্ছে। যার সহধর্মিনী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে? জাতি এই কুৎসা রটনাকারীদের ঘৃণার চোখে দেখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন- জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। আর প্রধানমন্ত্রীর স্বামী তাঁর বইয়ে লিখেছেন, ‘যখন জানতে পেলাম একজন মেজর (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, তখন আমি ও শেখ হাসিনা একসঙ্গে সেই ঘোষণা শুনলাম।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ