spot_img
spot_img

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা; স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ঝিনাইদহের কালীগঞ্জের আলাইপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারী আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় আলাইপুর দাসপাড়াতে গ্রামবাসীদের উপস্থিতিতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নিরীহ মানুষের ওপর নির্যাতনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে ওই মিজানুরকে স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ উপজেলা শাখার কমিটিকেও বিলুপ্ত করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন পূজা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ গণমাধ্যমের কর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ