spot_img

আল্লাহর ওপর ভরসা রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: চরমোনাই পীর

শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে শিক্ষাগ্রহণ করার আহ্বান জানিয়েছেন চরমোনাইপীর ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রবিবার (১২ সেপ্টেম্বর) বরিশালে চরমোনাই জামেয়া রশিদীয়া ইসলামিয়া মাদরাসায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রেখে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। করোনার পাশাপাশি ডেঙ্গুও দেশে মারাত্মক আকার ধারণ করেছে। সারাদেশে পাল্লা দিয়ে ডেঙ্গু বিস্তার হচ্ছে।

চরমোনাই পীর বলেন, সবাইকে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার প্রতিও সজাগ থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ