spot_img
spot_img

দুঃসময়ে পাশে থাকায় কাতারকে ধন্যবাদ জানালেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী

আফগানিস্তানের জনগণের দুঃসময়ে পাশে থাকার জন্য কাতারের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আফগানের নতুন প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ।

রবিবার (১২ সেপ্টেম্বর) কাবুলে অবস্থিত আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী মুহাম্মাদ আব্দুর রহমান আল-সানী।

তালেবান-এর মুখপাত্র ড. মুহাম্মাদ নাঈম বলেন, বৈঠকে দুঃসময়ে আফগান জনগণের পাশে থাকার জন্য কাতারের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান আফগানিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া দু’পক্ষ মানবিক সাহায্য, আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যত এবং ইসলামী ইমারাতের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

ড. মুহাম্মাদ নাঈম আরও বলেন, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ হাসান আখুন্দ ও আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল সানী।

তিনি বলেন, বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকী, প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানী উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ